
ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব যাত্রীবাহী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
তবে কতটি ফ্লাইট স্থগিত হয়েছে, ফ্লাইট কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এবং যাত্রীদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।