দেশে আর কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৩:০৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশে নতুন করে আর কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেসব নতুন মেডিকেল কলেজ নানা সংকটে আছে সেগুলোকে অবকাঠামো ও জনবল বাড়ানোর মাধ্যমে মান নিশ্চিত করা হবে।

রোববার (১ মার্চ) সকালে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগাম শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। তিনি দেশের মানুষের চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের বিকল্প চিকিৎসায় উদ্ভাবনী হতে হবে। শুধু ওষুধ বা সার্জারির ওপর নির্ভর করতে না হয়।