
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রোববার (১ মার্চ) অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির দিকে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তার কী হয়েছে; তা বলতে পারছি না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১১ আসন থেকে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর গঠিত নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।