বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সিদ্ধান্তটি ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশে মার্কিন দূতাবাস।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে এই স্থগিতাদেশ ভিজিটর (অ-অভিবাসী) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রভাবিত দেশগুলোর নাগরিকরা আগের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে— https://ow.ly/7b6C50YnR5u ওয়েবসাইটে।