ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দিয়েছিল। গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।