
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মণি। তিনি বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিফ হুইপ পদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন প্রবীণ রাজনীতিক নুরুল ইসলাম মনি।
নুরুল ইসলাম মনি ১৯৮৮ ও ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। তবে বিজয়ী হতে পারেননি।
বিরোধী দল থেকেও চিফ হুইপ নিযুক্ত হন। এবারের সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলামকে নিযুক্ত করা হয়েছে।
আবা/এসআর/২৫