ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোন চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে। তাদের জন্য শুভ কামনা।

উল্লেখ্য, ড. মোহাম্মদ আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই সাথে কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

দুদক,দুর্নীতি দমন কমিশন,পদত্যাগ,ড. মোহাম্মদ আবদুল মোমেন,মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী,ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত