বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২৩:১৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে বসন্তের আমেজ চললেও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে আরও বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার থেকে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার তাপমাত্রা আবারও সামান্য বাড়বে। তবে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত অবস্থায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।
আবা/এসআর/২৫
