প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১২:০৬ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান কার্যক্রম এবং বাহিনীর উন্নয়নমূলক বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 

প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে তাদের আরও নিবেদিত হয়ে কাজ করার নির্দেশ দেন।