ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নজরুল ইসলাম খান বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। রুহুল কবীর রিজভী আহমেদ বর্তমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

রাজনৈতিক উপদেষ্টা,নজরুল ইসলাম খান,রুহুল কবীর রিজভী আহমেদ,পুনর্বণ্টন,দপ্তর,মন্ত্রিপরিষদ বিভাগ,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত