‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ বিআরটিসির, চালক হবেন মহিলা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৪:১১ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 'মহিলা বাস সার্ভিস' চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিআরটিসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই বাস সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
বিআরটিসি আরও জানায়, বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক এবং মহিলা কন্ডাক্টর ও মহিলা হেলপারের মাধ্যমে এ সার্ভিসটি পরিচালনা করা হবে।
