জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আজ বৃহস্পতিবার রাতে পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। এটিই তার প্রথম ঢাকা সফর। বাংলাদেশের নির্বাচনের পর তার এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
