ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি মন্ত্রী 

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি মন্ত্রী 

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ৯ তারিখে আরও দুটি জ্বালানি তেলের ভেসেল দেশে পৌঁছাবে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়তে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে যে পেনিক কাজ করছে যার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টও পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় জ্বালানি মন্ত্রী আরও জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়েও কাজ করছে।

জ্বালানি তেল,জ্বালানি মন্ত্রী,ইকবাল হাসান মাহমুদ টুকু,আমদানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত