অনলাইন সংস্করণ
১৮:০৫, ০৮ মার্চ, ২০২৬
যুক্তরাজ্য, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।
রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত যথাক্রমে ড. এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী ও ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের ব্যাপারেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।