সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৩:০৫ | অনলাইন সংস্করণ

  বাসস

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। 

সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।