ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারির পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদটি শূন্য ছিল। নতুন সরকারের সিদ্ধান্তে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির সদস্য।

স্বাস্থ্য অধিদপ্তর,মহাপরিচালক,ডিজি,ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত