সরকারি দলের সংসদীয় সভা শুরু
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:০৪ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা সভা শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
এর আগে গত সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সভার বিষয়ে জানানো হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতার সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
