অনলাইন সংস্করণ
১১:২১, ১২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশনের সূচনা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এছাড়া নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন তিনি।