
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।
সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটি পূর্ণ সমর্থন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দলের উপনেতা জামায়াতের ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।
খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।