ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বোসম্মতিক্রমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নতুন স্পিকার নির্বাচনের প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। 

সংবিধান অনুযায়ী, স্পিকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে শপথ পাঠ করাবেন।