ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা‑১ (কলমাকান্দা‑দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম অধিবেশন শুরু হয় স্পিকারের চেয়ার শূন্য রেখে, যেখানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। 

নির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।