ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সংসদ অধিবেশনে চলছে ৩০ মিনিটের বিরতি

সংসদ অধিবেশনে চলছে ৩০ মিনিটের বিরতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পাঠ করানোর জন্য ৩০ মিনিটের বিরতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ার শূন্য রেখে অধিবেশন শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিরতির মধ্যে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ,অধিবেশন,বিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত