ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ–কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ।

বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান। পরে বিষয়টি ‘ন্যাশনাল অ্যাসেম্বলি অব পাকিস্তানে’র সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজগুলোতেও প্রকাশ করা হয়।

চিঠিতে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণ ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের বন্ধনে সংযুক্ত।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই সঙ্গে তিনি বাংলাদেশের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

চিঠিতে আরও বলা হয়, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সংসদীয় সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাকিস্তানের স্পিকার,অভিনন্দন জানালেন,হাফিজ উদ্দিন আহমদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত