ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার ও কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও অংশগ্রহণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।

জাতীয় সংসদ,কার্য উপদেষ্টা কমিটি,সভা,স্পিকার,প্রধানমন্ত্রী,তারেক রহমান,ডা. শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত