ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

রোববার (১৫ মার্চ) মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সিঙ্গাপুরে পৌঁছাতে আনুমানিক চার ঘণ্টা সময় লাগবে।

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. জাফর।

এর আগে, বুধবার ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাস,এয়ার এম্বুলেন্স,সিঙ্গাপুর,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত