ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন। স্পিকার বলেন, সংসদর বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো।

অধিবেশন শেষে সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

এর আগে সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ,অধিবেশন,মুলতবি,স্পিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত