অনলাইন সংস্করণ
২০:৪৯, ১৫ মার্চ, ২০২৬
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।