ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

আব্দুস সালাম জানান, এবারের ঈদ জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। এছাড়া প্রায় ৩ হাজার ৫০০ জন নারী জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেয়ার সুযোগ পাবেন।

জাতীয় ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টি হলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

জাতীয় ঈদগাহ,ঈদের জামাত,ডিএসসিসি প্রশাসক,বায়তুল মোকাররম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত