ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সমবায় অধিদপ্তরের নতুন মহাপরিচালক সেলিম ফকির

সমবায় অধিদপ্তরের নতুন মহাপরিচালক সেলিম ফকির

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হল।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. সেলিম ফকির,সমবায় অধিদপ্তর,মহাপরিচালক,জনপ্রশাসন মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত