ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

বিএনপি জুলাই জাতীয় সনদকে শ্রদ্ধা করে এবং সনদের আলোকেই পথ হেঁটে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।

জুলাই জাতীয় সনদ,বিএনপি,মো. আসাদুজ্জামান,আইনমন্ত্রী,গণভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত