সকালের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২২:২২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সিলেটসহ দেশের আট জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ মার্চ) রাতে দেয়া অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবা/এসআর/২৬