ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমটিসিএল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আদেশের কপিটি প্রকাশ করেছে।

আদেশে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, গত বছরের ঈদুল আজহার দিনেও মেট্রোরেল বন্ধ রাখা হয়েছিল।

ঈদ,মেট্রোরেল,ডিএমটিসিএল,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত