ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ বুধবার (১৮ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ। আজ ২৮ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া আগামীকাল ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
আবা/এসআর/২৬
