বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২:৫৩ | অনলাইন সংস্করণ

ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয় বলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান।

এর আগে সন্ধ্যা ৭টার পর থেকে ওই পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

ভারপ্রাপ্ত ডিজিএম জানান, “বৈরি আবহাওয়া, ঝড়ো বাতাসের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তখন সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে।

এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে খান জহান আলী ও জাহাঙ্গীর নামের দুটি ফেরি।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় আটকে পড়েছে ঈদে শত শত ঘরমুখো মানুষ।

 

আবা/এসআর/২৬