সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৪:৫০ | অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
