ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী,তারেক রহমান,যমুনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত