ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ শুক্রবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ শুক্রবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এই ঈদ উদযাপন করবেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

শুক্রবার (১৯ মার্চ) সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হবে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে।

সুরেশ্বর দরবার শরীফ সূত্র জানা যায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

আগামীকাল শুক্রবার ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৯ টায় শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে।

শুক্রবার,ঈদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত