বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:৫৪ | অনলাইন সংস্করণ

এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। 

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন  করেছেন।