ঢাকা রোববার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রেলপথ প্রতিমন্ত্রী

কুমিল্লায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ

কুমিল্লায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ

কুমিল্লা পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের স্বজন ও আহতদের দেখতে যান।

রেলপথ প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রেলওয়ের কোনো ধরণের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

কুমিল্লা,ক্ষতিপূরণ,রেলপথ প্রতিমন্ত্রী,সড়ক দুর্ঘটনা,রেল কর্তৃপক্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত