ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ডিএমপির অফিস আদেশ ঢাকার ৪ থানায় ওসি বদলি

ডিএমপির অফিস আদেশ ঢাকার ৪ থানায় ওসি বদলি

ঢাকার চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপির প্রকাশিত আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে।

একই সঙ্গে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪ থানায় ওসি বদলি,ঢাকার ৪ থানা,ডিএমপির অফিস আদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত