ঢাকার যানজট কমাতে সরকারের ৭ সিদ্ধান্ত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০০:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠকের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে এপ্রিলের শেষ নাগাদ ঢাকার যানজট অনেকটা নিরসন করা সম্ভব হবে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে।
আবা/এসআর/২৬
