ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবসে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ডিএমপির

স্বাধীনতা দিবসে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ডিএমপির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিকে ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান চলবে।

এছাড়া বঙ্গভবনে বিকেল ৪টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দু’টিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউয়ে বিকেল ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে।

এসব অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নাগরিকদের নিম্নোক্ত ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণে বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিম্নোক্ত সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না—

• বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং

• প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)

• সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং

• জুলাই স্মৃতি জাদুঘর (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং

ডাইভারশন কার্যকর থাকবে (সকাল ৭:০০টা–দুপুর ১২:৩০টা)

• প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং

• আগারগাঁও লাইট ক্রসিং

• শিশুমেলা ক্রসিং

• জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং

• খেজুরবাগান হতে উড়োজাহাজ ক্রসিং

বিকল্প চলাচল নির্দেশনা

• জাহাঙ্গীর গেট থেকে আগত যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড দিয়ে চলবে

• মিরপুর-১০ থেকে আগত যানবাহন শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে

• ফার্মগেট/বিজয় সরণি থেকে আগত যান খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ব্যবহার করবে

• ধানমন্ডি থেকে আগত যান টেকনিক্যাল মোড় হয়ে চলবে

• শ্যামলী/শিশুমেলা থেকে আগত যান মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিকল্প পথে চলবে

পার্কিং নির্দেশনা—

• আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করবে

• সিএনজি চালিত যানবাহন প্রবেশ করতে পারবে না

• সাধারণ দর্শকদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখতে হবে

গেট অনুযায়ী প্রবেশ—

• গেট-০৫: ম-১, ম-২

• গেট-০৬: ক-বিশেষ

• গেট-০৭: ক-১

• গেট-০৮: ক-২

• গেট-০৯: সক, বিনা, শ

• গেট-১২: সম, সক-১, সক-২

সাধারণ দর্শকদের ০২, ০৩, ০৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে বলা হয়েছে।

বঙ্গভবন কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা—

বিকাল ২:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত বঙ্গভবন কেন্দ্রিক এলাকায় স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকবে।

যেসব সড়কে নিষেধাজ্ঞা—

• আবরার ফাহাদ অ্যাভিনিউ

• ডিআইটি রোড (গুলিস্থান-রাজউক)

• ফজলে রাব্বি রোড

• দিলকুশা এলাকার একাধিক গ্যাপ

ডাইভারশন পয়েন্ট—

• জিরো পয়েন্ট

• রাজউক ক্রসিং

• অ্যালিকো গ্যাপ

• জয়কালী মন্দির

• দৈনিক বাংলা মোড়

• মতিঝিল সিটি সেন্টার এলাকা

যান চলাচল নির্দেশনা—

• জিরো পয়েন্ট হয়ে ইউবিএল-দৈনিক বাংলা রুট ব্যবহার

• ফুলবাড়ীয়া ও গোলাপশাহ এলাকা থেকে বিকল্প রুট

• হানিফ ফ্লাইওভার থেকে ইউটার্ন বা বিকল্প পথ

• জয়কালী মন্দির থেকে এক লেনে চলাচল

• ফকিরাপুল ও মতিঝিল থেকে দৈনিক বাংলা হয়ে চলাচল

স্টিকার অনুযায়ী প্রবেশ—

• লাল স্টিকার: মেইন গেট

• সবুজ স্টিকার: পিজিআর গেট

• ত্রিভুজ স্টিকার: ওয়ার্কশপ গেট

পার্কিং—

• বঙ্গভবনের ভিতরে বিভিন্ন মাঠে

• বাইরে ফজলে রাব্বি রোড ও স্কুল মাঠে

• দিলকুশা বাণিজ্যিক এলাকায়

• ভিআইপি গাড়ি নির্দিষ্ট লেনে

মিডিয়া পার্কিং—

সংবাদপত্র ও মিডিয়ার গাড়ি মতিঝিল সিটি সেন্টার এলাকায় পার্কিং করবে।

মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্ট কেন্দ্রিক ট্রাফিক—

বিকেল ৫:০০টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত

ডাইভারশন—

• আড়ং ক্রসিং • খেজুরবাগান ক্রসিং

চলাচল নির্দেশনা—

• শ্যামলী-মোহাম্মদপুর যানবাহন লেক রোড ব্যবহার করবে

• শাহবাগ-সোনারগাঁও যানবাহন বিজয় সরণি হয়ে চলবে

• এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান খেজুরবাগান হয়ে বিকল্প পথে যাবে

• ধানমন্ডি যান গণভবন ক্রসিং হয়ে চলবে

• মিরপুর রোড যান সরাসরি চলবে

পার্কিং—

কনসার্টে আগত যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

ডিএমপি,পুলিশ,গণবিজ্ঞপ্তি,স্বাধীনতা দিবস,ট্রাফিক নির্দেশনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত