জয়নুল আবেদীন
২০ বিষয় ছাড়া বাকি সব অধ্যাদেশে একমত বিশেষ কমিটি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি বিষয় ছাড়া বাকি সবগুলোতে একমতে পৌঁছেছে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি।
বুধবার (২৫ মার্চ) কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মোট ২০টি বিষয়ে আলোচনা দরকার মনে করেছি। এই ২০টি বিষয়ের বাইরে বাকি সবগুলো অধ্যাদেশে আমরা একমতে পৌঁছেছি। ২০টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা করা হবে ২৯ মার্চ।
জয়নুল আবেদীন আরও জানান, দুদকের নিয়োগ, আইজিপি নিয়োগ, গণভোটসহ কোনো বিষয়ে রহিত করনের বিষয়ে কোনো প্রস্তাব করেনি সরকার। গণভোটসহ যেকোনো অধ্যাদেশের বিষয়ে একমতে না আসা গেলে সিদ্ধান্ত নেবে সংসদ।
আজ বুধবার বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার প্রথম বৈঠকে প্রায় অর্ধেক অধ্যাদেশ পর্যালোচনা করা হয়।
সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
