ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

অপসারণ করা কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

বিসিএস (পুলিশ),শিক্ষানবিশ,এএসপি,চাকরি,অপসারণ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত