ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আগামী দিনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: স্থানীয় সরকারমন্ত্রী

আগামী দিনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবো।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা করেন।

মির্জা ফখরুল বলেন, আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধেরে ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।

তিনি বলেন, আজকের একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আমাদের স্বাধীনতার আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবো।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রতি দেশের মানুষ আস্থাশীল।’

স্থানীয় সরকার মন্ত্রী,মির্জা ফখরুল,বাংলাদেশ,সুখী-সমৃদ্ধ,মহান স্বাধীনতা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত