ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানাল পাকিস্তান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ শুভেচ্ছা জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

পাকিস্তান বাংলা‌দে‌শের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস,পাকিস্তান,বাংলাদেশ,শুভেচ্ছা,অভিনন্দন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত