ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে, যা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। একই দিনে রাজধানীতে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে হবে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে।

বাড়তে পারে তাপমাত্রা,বজ্রসহ বৃষ্টির আভাস,কয়েক বিভাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত