আইজিপি

‘জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা বলে জানিয়েছেন আইজিপি। 

তিনি বলেন, ‌‘আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের।’

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা এক আমাদের নম্বর লক্ষ্য।

এসময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।