ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সরকারি দলের সংসদীয় সভা আজ

সরকারি দলের সংসদীয় সভা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আজ (রোববার) দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা বসবে।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, বিকেল ৩টায় ত্রয়োদশ সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এছাড়া রাত সাড়ে ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ,সরকারি দল,সংসদীয় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত