ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা (এমপি) বৈঠক করেছেন।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা।

বৈঠক সূত্রে জানা গেছে, চলমান অধিবেশনে বিরোধীদলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে নানা আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সংসদ,বিরোধীদলীয় এমপি,সভা,বৈঠক,জামায়াতে ইসলামী,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত